স্তনের বিভিন্ন সমস্যা
Female ৫৮ ভিউ

স্তনের বিভিন্ন সমস্যা

রোগ সম্পর্কে

নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বয়ঃসন্ধি, গর্ভাবস্থা, সন্তানকে স্তন্যদান কিংবা মেনোপজের সময় স্তনে নানা ধরনের পরিবর্তন বা সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে সাধারণ ব্যথা (Mastalgia), স্তন শক্ত হয়ে যাওয়া, ছোট ছোট ব্যথাহীন বা ব্যথাদায়ক চাকা (Breast Lumps), এবং দুধ দানকারী মায়েদের ক্ষেত্রে স্তনপ্রদাহ বা 'ম্যাস্টাইটিস' অন্যতম। অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা কিংবা দুগ্ধনালীতে সংক্রমণের কারণেও এই সমস্যাগুলো প্রকট হয়। স্তনের যেকোনো অস্বাভাবিক পরিবর্তন দ্রুত শনাক্ত করা এবং সঠিক চিকিৎসা নেওয়া স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে এবং সুস্থ থাকতে অত্যন্ত জরুরি। এই ধরণের সংবেদনশীল সমস্যায় হোমিওপ্যাথি অত্যন্ত নিরাপদ ও ফলপ্রসূ চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথি কেবল বাহ্যিক লক্ষণ নয়, বরং হরমোনের গোলযোগ ও রোগীর শারীরিক গঠন বিবেচনা করে চিকিৎসা প্রদান করে। সঠিক হোমিওপ্যাথিক ঔষধ সেবনের মাধ্যমে অনেক সময় স্তনের টিউমার বা শক্ত পিণ্ড অপারেশন ছাড়াই নিরাময় করা সম্ভব হয়।

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

লক্ষণ অনুযায়ী প্রধান হোমিওপ্যাথিক ঔষধ (Treatment Overview)

স্তনের সমস্যার ধরন ও লক্ষণ অনুযায়ী নিচের ঔষধগুলো হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত:

ঔষধের নাম ব্যবহারের লক্ষণ
Conium Maculatum স্তন যদি পাথরের মতো শক্ত হয়ে যায় এবং সামান্য স্পর্শেও প্রচণ্ড ব্যথা লাগে। এটি স্তনের শক্ত চাকা বা টিউমারের প্রধান ঔষধ।
Phytolacca Decandra স্তন্যদানকারী মায়েদের স্তন যদি শক্ত ও লাল হয়ে যায় এবং ব্যথা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
Bryonia Alba স্তন যদি অত্যন্ত ভারী, শক্ত এবং গরম অনুভূত হয়। রোগী সামান্য নড়াচড়া করলেই ব্যথা বেড়ে যায়।
Belladonna হঠাৎ করে স্তন ফুলে লাল হয়ে যাওয়া এবং দপদপানি ব্যথার সাথে যদি জ্বর থাকে।
Silicea যদি স্তনে নালী ক্ষত বা ফিস্টুলা তৈরি হয় এবং সেখান থেকে পুঁজ বের হওয়ার প্রবণতা থাকে।
Pulsatilla পিরিয়ডের আগে যদি স্তনে ব্যথা ও ভারবোধ হয় এবং ঋতুস্রাব শুরু হলে ব্যথা কমে যায়।

১। স্তনের বোঁটায় ব্যথা-কোনিয়াম, আর্নিকা, চিমাফিলা ৩০, দিনে ৩ বার সেবা।

২। স্তন আকারে ছোট-আইওডিয়াম। সেবাল সেরুলেটা Q ৫ ফোঁটা দিনে ২ বার অলিভওয়েলের সাথে বাহ্য মালিশের ব্যবস্থা করা যেতে পারে এবং সাথে সাথে সমপরিমাণ ঔষধ খাবেও।

৩। স্তনে ব্যথা-চিমাফিলা, মাইট্রাস কমিউনিস, ব্রায়োনিয়া, ল্যাকক্যান ৩০ থেকে অন্যান্য শক্তি ব্যবহার্য। বাম স্তনে ব্যথা মাইট্রাস ও কমোক্রেডিয়া ৩০।

৪। স্তনের বোঁটা ফাটা বা ক্ষত ক্যাসটর ইকুই ৬ বা ৩০ দিনে ২/৩ বার সেবা ।

৫। স্তনের বোঁটা ভিতরে ঢুকে যায়- মার্সা, সাইলিসিয়া। স্তনের বোঁটা ছোট সার্সা (ডাঃ সরকার)।

৬। স্তনের বোঁটায় চুলকানি এগারিকাস ৩০।

৭ । বাম দিকের স্তন যেন ভিতরের দিকে টানিয়া রহিয়াছে। স্তনের ক্যান্সার যখন। এমন কি ক্ষতে পরিণত হয় । তীব্র ছুরিকাবিদ্ধবৎ যন্ত্রণা । বগলের গ্রন্থিগুলো।স্ফীত-এষ্টারিয়াস রিউবেন্স ৬ থেকে পর্যায়ক্রমে অন্যান্য শক্তি (ডাঃ বরিক)

৮ । স্তন দুগ্ধ বৃদ্ধির জন্য রিসিনাস কমিউ ৩x, ৫ ফোঁটা মাত্রায় ৪ ঘন্টান্তর এছাড়া এসাফিটিডা, ল্যাকডিফ্লোরেটাম, এগনাস Q ইত্যাদি ঔষধ ও ব্যবহার করা যায়। ল্যাকটুকা ভিরোসা ভাল ঔষধ (ডাঃ বরিক)

৯। স্তন দুগ্ধ শুকানোর জন্য ল্যাকক্যান ২০০ বা হাজার ২/৪ ডোজই

১০।স্তন দুগ্ধ তিতা- বোরাক্স (ব্রায়ো, পালস।

১১। স্তন থেকে অত্যধিক দুধ পড়া-বোরাক্স, চিমাফিলা, ক্যাঙ্কে কার্য কোনিয়াম, ফাইটোলাক্কা, বেল (ডাঃ বরিক)।

১২। শিশু স্তন পান করার সময়-শরীর ব্যথা- ফাইটোলাক্কা ৩০ স্তনে ব্যথা- ফাইটোলাক্কা ৩০ পীঠে ব্যথা- ক্রোটন টিগ ৩০

১৩। জরায়ুতে ব্যথা- পালস, সাইলিসিয়া ২০০ থেকে ব্যবহার্য। জরায়ু থেকে রক্ত স্রাব- সাইলিসিয়া ২০০ থেকে ।

১৪ । শিশুর স্তনে টাটানি ব্যথা ক্যামোমিলা ৩০, দিনে ২ বার।

১৫। শিশুকে স্তন্যপান না করানোর সময় মায়ের দুগ্ধনালীতে ব্যথা-ফ্যালানড্রিয়াম ২০০ থেকে ব্যবহার্য ।

১৬। স্তনদুগ্ধ রক্ত মিশ্রিত-বিউফো (ডাঃ বরিক)

১৭। বাম স্তনের নীচে ব্যথা- সিমিসিফিউগা ৩০, দিনে ২ বার খাবে।

১৮ । Breast টিউমার – ইহাতে কার্বো এনি, ফাইটোল্যাক্কা, কোনিয়াম ঔষ্যগুলো ব্যবহারে রোগারোগ্য হয় । Dr. C. L. Nicholls এবং Dr. K.

C. Bhanja কাছে আয়োড x এর খুব প্রশংসা করেছেন। Nicholls cured a number of cases of breast tumours with the 3x (Calc lod), nodular tumours, moveable, tender to touch, painful moving arm. Dr. Bhanja Breast tumours have been crured with Cale lod 3x. অমাবস্যার সময় মাসে একবার ফাইটোল্যারা জি. এম. দিলে স্তানের অর্জুন আরোগ্য হয় (ডাঃ ন্যাস)

১৯। ডাঃ বার্নেটের চিকিৎসায় প্রচুর সংখ্যক স্তনের টিউমার আরোগ্যে কার্সিনোসিন সাহায্য করেছে। অবিবাহিত মেয়েদের স্তনে ব্যাথাযুক্ত টিউমারে চিমাফিলা ২০০ থেকে অন্যান্য শক্তি ব্যবহার্য ।

প্রয়োজনীয় পরামর্শ

  • নিয়মিত পরীক্ষা: আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্তন নিজে পরীক্ষা (Self-Examination) করার অভ্যাস করুন। কোনো চাকা বা অস্বাভাবিকতা দেখলে দেরি করবেন না।

  • সঠিক অন্তর্বাস: খুব বেশি টাইট অন্তর্বাস এড়িয়ে চলুন। সঠিক মাপের এবং আরামদায়ক সুতির অন্তর্বাস ব্যবহার করুন।

  • উষ্ণ সেঁক: স্তনপ্রদাহ বা ব্যথায় হালকা গরম পানির সেঁক দিলে সাময়িক আরাম পাওয়া যায়।

  • প্রতিদিন গোসলের সময় আলতোভাবে পরীক্ষা করে দেখুন স্তনের চামড়ায় কোনো কুঁচকানো ভাব বা রঙের পরিবর্তন আছে কি না।

  • ভিটামিন-ই সমৃদ্ধ খাবার (যেমন—বাদাম, সবুজ শাকসবজি) স্তনের টিস্যু সুস্থ রাখতে সাহায্য করে।

  • অতিরিক্ত ক্যাফেইন (চা বা কফি) পান এড়িয়ে চলুন, কারণ এটি অনেকের ক্ষেত্রে স্তনের ব্যথা বা অস্বস্তি বাড়িয়ে দেয়।

  • সতর্কতা: ঔষধের সঠিক শক্তি (Potency) এবং মাত্রা নির্ধারণের জন্য সর্বদা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

রোগ সম্পর্কিত প্রশ্ন

স্তনে চাকা বা শক্ত পিণ্ড (Lump) মানেই কি ক্যান্সার?

, স্তনের অধিকাংশ চাকাই ক্যান্সার নয়। এগুলো সাধারণত ফাইব্রোঅ্যাডেনোমা (Fibroadenoma) বা সিস্ট হতে পারে, যা ক্ষতিকারক নয়। তবে স্তনে কোনো চাকা অনুভব করলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আল্ট্রাসনোগ্রাম বা ম্যামোগ্রাফি করিয়ে নিশ্চিত হওয়া জরুরি।

স্তন্যদানকারী মায়েদের স্তন শক্ত হয়ে যাওয়া বা ব্যথার কারণ কী?

একে বলা হয় 'ম্যাস্টাইটিস' (Mastitis)। যদি স্তনের দুগ্ধনালীতে দুধ জমে যায় বা সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে, তবে স্তন লাল হয়ে শক্ত হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা ও জ্বর হতে পারে। এক্ষেত্রে Phytolacca বা Belladonna হোমিওপ্যাথিক ঔষধ চমৎকার কাজ করে।

স্তনের বোঁটা থেকে তরল নিঃসরণ হওয়া কি বিপদের লক্ষণ?

যদি গর্ভাবস্থা বা স্তন্যদানকাল ছাড়া অন্য সময়ে স্তন থেকে সাদা, হলদেটে বা রক্তবর্ণের তরল বের হয়, তবে তা হরমোনের গোলযোগ বা সংক্রমণের লক্ষণ হতে পারে। এমনটি হলে অবহেলা না করে দ্রুত সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করা উচিত।

সংশ্লিষ্ট অন্যান্য রোগ

এই রোগের সাথে সম্পর্কিত আরও রোগ সম্পর্কে জানুন

আপনার কি আমাদের সাহায্য প্রয়োজন ?

আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত

যোগাযোগ করুন