শিরঃপীড়া
All ১৪ ভিউ

শিরঃপীড়া

রোগ সম্পর্কে

শিরঃপীড়া

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

১। শিরপীড়া-যে কোন প্রকারের শিরপীড়ায় প্যাসিফ্লোরা ( গ্লোনাইন Q ৫ ফোঁটা দুই ঘন্টাত্তর সেবনে আজ উপশম হয়।

২ মানসিক পরিশ্রমকারীদের শিরঃপীড়ায় (নাক্স) কেলি ফস ৩x৩ বড়ি ২ ঘন্টান্তর।

৩। ছাত্র-ছাত্রীদের শিরঃপীড়ায় এসিড ফস, কেলি এবং ক্যাঙ্কে ফস ৬x, নেট্রাম মিউর ৩০, ২ ঘন্টাত্তর:

৪। মাথায় রক্ত সঞ্চয়, রৌদ্রে ঘোরাফিরা অথবা অত্যাধিক ঠান্ডা লাগিয়া শিরঃপীড়ায়, গ্লোনইন ৩০ তিন ঘন্টাস্তর।

৫। আধ কপালে মাথা বেদনায় প্রুনাস স্পিনোজা ৩০, দুই ঘন্টাস্তর।

৬। মাথার বাম দিকের শিরঃপীড়ায় স্পাইজেলিয়া ৩০, দুই ঘন্টাত্তর আর ডান দিকের শিরঃপীড়ায় স্যাঙ্গুইনেরিয়া ক্যান ৩০, দুই ঘন্টান্তর।

৭। শিরঃপীড়ার সহিত বমি ভাব হইলে ইপিকাক ৩x দুই ঘন্টান্তর (আর্সেনিক ২০০ দিনে ১ বার) আর অম্ল বা পিত্ত বমনে আইরিস ভার্স ৩x তিন ঘন্টার।

৮। শিরঃপীড়া প্রস্রাবে উপশম হইলে জেলসিমিয়াম ৩০, তিন ঘন্টান্তর।

৯। ক্ষুধা পাইলেই শিরঃপীড়া হইলে লাইকোপডিয়াম, সোরিনাম, ফসফরাস- যে কোন একটি ২০০, সপ্তাহে ১ বার।

১০। মাথার পিছন দিক হইতে শিরঃপীড়া (আর্সেনিক) আরম্ভ হইয়া কপালে বা চোখে স্থান গ্রহণ করিলে সাইলিসিয়া ২০০, দিনে ১ বার।

১১। মাথা বাঁধিয়া রাখিলে শিরঃপীড়ার উপশম লক্ষণে আর্জ-নাই, এপিস, ম্যাগ মিউর, পালস-যে কোন একটি ২০০, দিনে ১ বার।

১২। সূর্য উদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত শিরঃপীড়ায় নেট্রাম মিউর অথবা স্পাইজেলিয়া ২০০, দিনে ১ বার।

১৩। শিরঃপীড়া বিকাল ৪/৫ টায় (১-৩ টায় হইলে আর্সেনিক) আরম্ভ হইয়া ভোর রাত্র পর্যন্ত চলিতে থাকিলে সিফিলিনাম ১০ হাজার ১ মাত্রাই যথেষ্ট।

১৪। শিরঃপীড়ার জন্য অনিদ্রা অথবা অনিদ্রার জন্য শিরঃপীড়ায় নাক্স, কেলিফস ৬x, ৪ বড়ি তিন ঘন্টাস্তর ।

১৫। বহু বৎসরের স্থায়ী দুরারোগ্য শিরঃপীড়ায় (চশমার সাহায্যেও কাজ হয় না) টিউবার কুলিনাম মাসান্তে ১০ হাজার ১ মাত্রা এমন ২/৩ মাত্রাই যথেষ্ট। ১৬। স্ত্রী লোকদের ঋতুস্রাব কালীন শিরঃপীড়ায় নেট্রাম মিউর ২০০ এক মাত্রা। ১৭। মাথায় কাপড় জড়াইয়া রাখিলে শিরঃপীড়ার উপশম হইলে সাইলিসিয়া বা ম্যাগ মিউর ৩০ দিনে ২ বার। ১৮। Periodical headache এ আর্সেনিক ২০০ হইতে উচ্চশক্তি । ১৯। ঠান্ডা প্রয়োগে শিরঃপীড়ার উপশম হইলে লাইকো, আর্সেনিক বা ফসফরাস ২০০, সপ্তাহে ১ বার। ২০। ছুটির দিনে শিরঃপীড়া, শিরঃপীড়ার সময় হাত-পা ঠান্ডা হইয়া যায় নাক হইতে রক্তস্রাব হইলে উপশম লক্ষণে টিউবারকুলিনাম ২০০, আট ঘন্টান্তর ২/৩ মাত্রা। ২১। বিরক্তি ও অপমান থেকে মাথা ব্যথায় ষ্ট্যাফিসেগ্রিয়া ৩০, ৩ ঘন্টাত্তর ।

জাহিদুল

মানুষ হবার চেষ্টায় আছি

আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী...

শেয়ার করুন