ধ্বজভঙ্গে এগনাস ক্যাসটাস
All ১৩ ভিউ

ধ্বজভঙ্গে এগনাস ক্যাসটাস

রোগ সম্পর্কে

ধ্বজভঙ্গে এগনাস ক্যাসটাস

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

১। এগনাস ক্যাসটাসের সর্বপ্রধান কার্যস্থল হচ্ছে জননেন্দ্রিয় । ২। ইহা সন্যাসীনি এবং বিধবা স্ত্রীলোকেরা কাম প্রবৃত্তি দমনার্থে ব্যবহার করতেন । ইহাতে কাম প্রবৃত্তি দমন হয় (স্যালিক্স নায়গ্রা) বটে কিন্তু কামশক্তি নষ্ট হয় না।

 

৩। সম্পূর্ণ ধ্বজভঙ্গ লিঙ্গ শিথিল, শীতল, সহবাস ইচ্ছা কিংবা শক্তি

 

থাকে না (ক্যালেডিয়াম, সেলিনিয়াম)। পুনঃ পুনঃ প্রমেহ

 

রোগবশতঃ ধ্বজভঙ্গ । ৪। এগনাসের পরিচয় ও কার্যকারিতা ধ্বজভঙ্গেই অধিক দেখতে পাওয়া যায়।৫। অত্যধিক স্ত্রী সহবাস, রেতপাত (স্বপ্নদোষ) পুনঃ পুনঃ প্রমেহ রোগ, গ্লিট ইত্যাদি জনিত ধ্বজভঙ্গে ইহা অধিক নির্বাচিত হয়। ৬। সম্পূর্ণ ধ্বজভঙ্গ, লিঙ্গ শিথিল এবং শীতল কিছুমাত্র উত্থান শক্তি থাকে না, সহবাস ইচ্ছা থাকে না ।

 

৭। যৌবনে অত্যধিক সহবাস ক্রিয়া কিংবা রেতঃস্খলন (বীর্যপাত) হেতু যদিও লিঙ্গের উত্থান শক্তি রহিত হয় অর্থাৎ ধ্বজভঙ্গ অবস্থা উপস্থিত হয় কিন্তু বৃদ্ধ বয়সেও কাম প্রবৃত্তি ১৮/২০ বছর বয়সের লোকের ন্যায়প্রবল থাকে অথচ সহবাস ক্রিয়ায় সম্পূর্ণ অক্ষম । (Physically impotent) এইরূপ অবস্থায় এগনাস উত্তম কার্য করে । ৮। যে সব স্ত্রীলোক অবিবাহিত অবস্থায় গোপনে অত্যধিক কাম চরিতার্থ করে, বিবাহ হলে দেখা যায় তাদের সহবাস ক্রিয়ায় সুখবোধ

 

থাকে না (no sexual thrill) এ অবস্থায় এগনাস নির্বাচিত হয় । ৯। উপরোক্ত কিসিমের রোগীদের ফোঁটা ফোঁটা রেতঃস্খলন হতে থাকে (They suffer from constant dribbling of semen) অকালে বৃদ্ধবৎ চেহারা, স্মরণ শক্তিহীন । (ডাঃ সরকার)

 

শক্তি-অনেকেই নিম্নশক্তির কথা (Q, ৩, ৬ ইত্যাদি) বলেন তবে ডাঃ সরকার বলেন আমি ২০০ শক্তি অধিক ব্যবহার করি আমার মনে হয় ২০০ শক্তি অধিক ফলপ্রদ । লিঙ্গের দুর্বলতায় বা ধ্বজভঙ্গে এগনাসের পর ক্যালাডিয়াম, সেলিনিয়াম অধিক নির্বাচিত হয় ।

 

গণোরিয়ার পর ধ্বজভঙ্গ- এগনাস, ক্যালডিয়াম, মেডোনিয়াম, থুজা ২০০ থেকে । সিফিলিসের পর ধ্বজভঙ্গ - সিফিলিনাম, কেলি- আয়োড, মার্কসল । অত্যন্ত বীর্যক্ষয় হেতু ধ্বজভঙ্গ দোষে ডিজিটেলিস ৩০ থেকে ব্যবহার্য । ডায়াবেটিস সহ ধ্বজভঙ্গ এসিড ফস, কোকা, মস্কাস ৩০ থেকে। Sexual excess-এর পর ধ্বজভঙ্গ আর্নিকা, সেলিনিয়াম, এগনাস ২০০ থেকে। *পেনিস ছোট শীতল এবং শিথিল, উত্থান উত্তেজনা নেই বা আংশিক উত্থান হয় । সহবাসের প্রারম্ভেই বীর্যপাত, (Premature emission or ejaculation) অক্ষমতার জন্য বৃদ্ধ বয়সের সুন্দর ঔষধ হচ্ছে লাইকোপডিয়াম সপ্তাহে ২০০, ১৫ দিন পর, মাসান্তে হাজার ।

 

ধ্বজভঙ্গের প্রতিষেধক (Prophylactic for Impotence) সেক্স এর ব্যাপারে সংযত জীবন-যাপন করা উত্তম। জননেন্দ্রিয়ের উত্তেজনাকে সংযত রেখে কাম চরিতার্থ করার ইচ্ছাকে শান্ত রাখে বলে Selix Niagra Q ঔষধটি (ডাঃ বরিক) মাঝে মধ্যে খাওয়া যেতে পারে এই ব্যাপারে ধাতুগত চিকিৎসাই উত্তম ।

জাহিদুল

মানুষ হবার চেষ্টায় আছি

আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী...

শেয়ার করুন