দাঁত ব্যথার অন্যান্য ঔষধ
১। পোকা খাওয়া দাঁতের ব্যথায় ষ্ট্যাফিসেগ্রিয়া, মেজেরিয়াম ২০০, দিনে ১ বার ব্যবহার্য। ক্ষয়প্রাপ্ত দাঁতে ভয়ানক বেদনা লক্ষণে ককুলাস ইন্ডিকা ৩০, তিন ঘন্টাত্তর সুন্দর কাজ করে। ক্ষয়প্রাপ্ত দাঁতে এবং পোকা ধরা দাঁতের বেদনায় হেকলা লাভা ২x এক গ্রেণ মাত্রায় তিন ঘন্টাত্তর অব্যর্থ । ২। দাঁতে কালো গর্ত হইলে ষ্ট্যাফিসেগ্রিয়া বাকষ্টিকাম হাজার, সপ্তাহে ১ বার, পরে উচ্চশক্তি। ৩। সুন্দর কাজ করে সাইলিসিয়া বা ষ্ট্যাফিসেগ্রিয়া ২০০, সপ্তাহে ১ বার। এসিড ফুরিক হাজার, সপ্তাহে ১ বার ব্যবহারেও সুন্দর কাজ করে । ইহার পর সাইলিসিয়া ব্যবহার্য। দত্তনালীতে ক্যাল্কে ফ্লোর, কষ্টিকাম হাজার, সপ্তাহে একবার সুন্দর ফল দেয় । ৪ । নড়া দাঁত বসাইতে ক্যালকেরিয়া ফ্লোর ১২x দুই বড়ি দিনে ২ বার (পরে উচ্চশক্তি) অথবা ষ্ট্যাফিসেগ্রিয়া ২০০, হইতে উচ্চশক্তি। ডাঃ বার্নেটের মতে অরাম মেট ২০০, খুব ভাল ঔষধ । ইহাতে হেকলা লাভা ৩x, সুন্দর ফল দেয়, ১ গ্রেণ মাত্রায় দিনে ২/৩ বার সেব্য । ৫। দাঁতের গোড়া ক্ষয় হইয়া গেলে মেজেরিয়াম বা পুজা ২০০ হইতে উচ্চশক্তি আর দাঁতের আগা ক্ষয় হইয়া গেলে ষ্ট্যাফিসেগ্রিয়া বা মার্কসল ২০০ থেকে ক্রমান্নয়ে উচ্চশক্তি । দত্তক্ষয়ে সাইলিসিয়া ভাল ঔষধ । ৬। দাঁতের এনামেল ক্ষয় হইয়া গেলে ক্যালকেরিয়া ফ্লোর ১২x, দুই বড়ি দিনে ২ বার। ৭। দাঁত তুলিবার পর রক্তস্রাবে সাইনোডোন Q, তুলা দিয়া বাহ্য প্রয়োগ ও হাইপেরিকাম ২০০, দুই ঘন্টাত্তর সেব্য । দাঁত তুলিবার পর মুখমন্ডলের স্নায়ুগুলে হেকলা লাভা ২x, ২ গ্রেণ মাত্রায় ৫ ঘন্টাত্তর। দাঁত তুলিবার পর রক্তস্রাবে ক্যালেন্ডুলা ৩x, ট্রিলিয়াম পেন্ডুলাম ৩x, (ডাঃ বরিক) দুই ঘন্টাত্তর সুন্দর কাজ করে । ৮। দাঁতের মাড়ি হইতে রক্তস্রাবে উজ্জল লাল বর্ণের রক্তস্রাবে মেলিফোলিয়াম ৩০/২০০ দিনে ৩ বার। মাড়ি অত্যন্ত কোমল, জিহবার সামান্য চাপেই রক্তস্রাব হইলে কার্বোভেজ (বা নাইট্রিক এসিড) ৩০, চার ঘন্টান্তর। মুখে দুর্গন্ধ ও লালা স্রাব থাকিলে মার্কসল ২০০, সপ্তাহে ১ বার। নেট্রাম মিউর ২০০, হইতে উচ্চশক্তি (যাহারা লবণ বেশি খায় ও কোষ্ঠবদ্ধ স্বভাবী তাহাদের বেলায়) । ৯ । দাঁতের মাড়িতে ফোঁড়া হইলে মাইরিষ্টিকা ২০০ চার ঘন্টান্তর । পূজ উৎপত্তি হইয়া ভীষণ ব্যথা হইলে হিপার সালফ ৩০ দুই ঘন্টাত্তর। ১০। দাঁতের গোঁড়ায় ক্ষত জন্য কনকনিবেদনায় ফেরাম ফস ও সাইলিসিয়া ১২x, সুন্দর ঔষধ । ১১। দত্ত হলে দাঁতগুলো চেপে ধরলে উপশম ওলিয়াম এনিমেল ৩০, ২ ঘন্টা র। মুখে ঠান্ডা বাতাস নিলে দাঁত ব্যথার আরাম ক্লিমেটিস, মেজেরিয়াম ৩০ থেকে আর ব্যথা বৃদ্ধি হলে ষ্ট্যাফিসেগ্রিয়া । ১২। ঠান্ডা হওয়ায় বেড়ানোর পর দাঁতের গোড়ায় কনকনে ব্যথা কষ্টিকাম (হিপার)। ১৩। দাঁতগুলো ঠান্ডা বোধ সিসটাস ক্যান ৩০ থেকে । ১৪। দাঁত কড়মড় করার প্রবণতা-বেল, ক্যাঙ্কে-কার্ব, সিনা, সিকিউটা, কলচিকাম (ডাঃ কেন্ট) ২০০ থেকে ব্যবহার্য । ১৫ । দাঁত খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় ক্যাল্কে ফস । ১৬। দাঁতের মাড়ি থেকে রক্তস্রাব-কার্বোভেজ, মার্ক-সল, ষ্ট্যাফি, ক্রিয়োজোট। ১৭। পূজ স্রাব-সিসটাস ক্যান, মার্কসল, সাইলি। ১৮। দাঁতের গোড়া হইতে পুঁজ পড়িলে সাইলসিয়া ১২x, দিনে ২ বার বা কেলিকার্ব ২০০, সপ্তাহে ১ বার অথবা কষ্টিকাম, ষ্ট্যাফি, ক্রিয়োজোট, সিসটাস ক্যান, মার্কসল-যে কোন একটি ২০০, দিনে ১ বার। ১৯। দাঁতের মাড়ী থেকে রক্তপাত—ইহাতে মাঢ়ী ফুলে রক্ত ও পূঁজ যেতে থাকলে মার্কসল ২০০ থেকে (গরমে উপশম হলে হিপার)। ২০। সামান্য স্পর্শে বা চুষলে রক্ত গেলে নাইট্রিক এসিড ২০০ থেকে। ২১। মাড়ি থেকে অবিরাম রক্ত যেতে থাকলে আর কোন ঔষধে উপকার না হলে ফসফরাস বা টিউবার বভিনাম হাজার থেকে ব্যবহার্য । ২২। মাড়ি পঁচে দুর্গন্ধ হলে কার্বলিক এসিড ৩০ থেকে সেব্য । ২৩। মাড়িতে ক্ষত, নীল বর্ণের হলে ল্যাকেসিস । ২৪। দাঁতে পোকা লাগিয়া দাঁত ক্ষয়প্রাপ্ত হওয়া, দাঁতের গোড়ায় হাড়ের ভিতর ঘা হওয়া (এবং দাঁতের নালী ঘা) ইত্যাদিতে হেকলা লাভা ৩X, এক গ্রেণ মাত্রায় দিনে ৩ বার । ২৫ । কৃত্রিম দাঁত (বাঁধান) ব্যবহারের জন্য মুখে ঘা হইলে এলুমেন ২০০, সপ্তাহে ১ বার । ২৬ । এসিডিটির জন্য দাঁত টক হইয়া গেলে রোবিনিয়া ৬. পানিতে মিশিয়ে দিনে ৩ বার ।
এই রোগের সাথে সম্পর্কিত আরও রোগ সম্পর্কে জানুন
আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত
যোগাযোগ করুন