অসাড়ে মূত্র
All ১৬ ভিউ

অসাড়ে মূত্র

রোগ সম্পর্কে

অসাড়ে মূত্র

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

১। এই রোগে ইকুইজিটাম হাইমেন ৩, তিন ঘন্টাস্তর । ২ । ঠান্ডা লাগার কারণে হইলে কষ্টিকাম ২০০, দিনে ১ বার অব্যর্থ (রাসটক্সকেও বাদ দেয়া যায় না)। ৩। ভার্বাস্কাম ৩০, দিনে ৩ বার ভাল ফল দেয় । ৪। দিনের বেলায় এইরূপ হইলে আর্জ-নাইট্রিকাম ৩০, দুইবার প্রয়োগ করিবেন। ৫। রাত্রিতে হইলে এসিড ফস ৩০ বা এপোসাইনাম ক্যান ৩০ ভাল ফল দেয় । ৬। কৃমি জনিত কারনে সিনা ২০০, অব্যর্থ, আট ঘন্টাগুর ব্যবহার্য । ৭। আপনা-আপনি ফোঁটা ফোঁটা করিয়া প্রস্রাব ঝড়িতে থাকিলে জুয়ান্স রিজিয়া ২০০, দিনে ১ বার। ৮। রাত্রে চিৎ হইয়া পিঠের উপর শুইলেই প্রস্রাবের বেগ হইলে পালসেটিলা ২০০ হইতে উচ্চশক্তি অব্যর্থ।

*৯। রাত্রে অনবরত প্রস্রাবের বেগ কিংবা আসাড়ে প্রস্রাব নির্গমন হইলে সেবাল সেরু ২x দিনে ৩ বার। ১০। প্রস্রাবের বেগ হইলে তাহা ধরিয়া রাখিতে পারে না। লক্ষণে পেট্রোসেলিনিয়াম ২০০, দিনে ১ বার অথবা পুজা ২০০, সপ্তাহে ১ বার । ১১ । বৃদ্ধদের রাত্রে অসাড়ে প্রস্রাবে এসিড ফস ৩০, দিনে ৪ বার। ১২। চলিবার সময়, কাশির সময় ও হাসিবার সময় প্রস্রাব বাহির হইয়া গেলে নেট্রাম মিউর ২০০, সপ্তাহে ১ বার। ১৩। সামান্য উত্তেজনাতেই প্রস্রাব বাহির হইয়া গেলে কষ্টিকাম ২০০, চার দিন অন্তর ১ বার । ১৪। রাত্রিতে অসাড়ে মূত্র নিসরন থাইরয়েডিনাম ১২. সকালে ও রাত্রে সেব্য। ১৫। বৃদ্ধ বয়সে অবারিত মূত্র বা শয্যামূত্র রোগে পিটুইটারী ৩০, দিনে ১ বার সেবনে সুন্দর ফল দেয় (ডাঃ সি.এইচ. এলেন)। ১৬। কাজকর্মে ব্যস্ত থাকিলে কোন অসুবিধা নাই অথচ বিশ্রামে গেলেই প্রস্রাব কনট্রোল করিতে পারে না লক্ষণে রাসটক্স ২০০, দিনে ১ বার। ১৭। চলাফেরা করিবার সময় প্রস্রাব ফোঁটা ফোঁটা করিয়া পরে, বিশ্রামে ভাল থাকলে লক্ষণে, ব্রাইওনিয়া ২০০, দিনে ১বার।

শয্যামূত্র (Bed wetting)-১। খুব মিষ্টি প্রিয় শিশুর বেলায় আর্জ-নাই ২০০, সপ্তাহে ১ বার। ২। মূত্রে ঝাঁজালো গন্ধ থাকিলে এসিড বেঞ্জো হাজার, সপ্তাহে ১ বার। ৩। শিশু খুব লবণ প্রিয় হইলে নেট্রাম মিউর ২০০, পনর দিন পর পর ১ মাত্রা। ৪। মূত্রে ঘোড়ার প্রস্রাবের মত গন্ধ থাকিলে নাইট্রিক এসিড ২০০, সপ্তাহে ১ বার।

জাহিদুল

মানুষ হবার চেষ্টায় আছি

আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী...

শেয়ার করুন