নাসিকার ক্ষত
নাসিকার ক্ষত-ইহাতে ডাঃ কেন্ট হিপার সালফ ২০০ দিয়া অনেক উপদংশ জনিত নাসিকার ক্ষত আরোগ্য করিয়াছেন । ডাঃ ক্লার্কের মতে পচনশীল ক্ষতে ক্যাডমিয়াম সালফ ২০০ একটি ভাল ঔষধ, দিনে ১ বার সেব্য । অরাম মেটালিকাম ২০০, চার দিন অন্তর ১ মাত্রা। *নাসিকার পচা ক্ষতে অরাম মিউর ২০০ বা হাজার, সপ্তাহে ১ বার চমৎকার ঔষধ। নাসিকার ক্ষতে সিফিলিসের ইতিহাস থাকিলে হিপ্পোজেনিয়াম একটি ভাল ঔষধ (ডাঃ সি.এইচ. এলেন)। ২০০ শক্তি সপ্তাহে ১ বার সেব্য ।
নাসিকা হইতে রক্তস্রাব-১। সকালে হাত মুখ দুইবার সময় নাসিকা হইতে রক্তস্রাব হইলে এম্বাগ্রিসিয়া, বোভিষ্টা, ব্রায়োনিয়া, এন্টিমোনি সালফ অরেটাম, হেমামেলিস, কেলিকার্ব- যে কোন একটি ২০০, তিন দিন অন্তর ১ মাত্রা। ২। সকালে মুখ ধুইবার সময় রক্তপাত হইলে এমন কার্ব (অরাম মেট, কেলিকার্ব) ২০০, সপ্তাহে ১ বার। আঘাত লাগার কারনে রক্তস্রাব হইলে আর্নিকা ২০০ তিন ঘন্টান্তর । ৩ । অনেক ক্ষেত্রে ব্যাসিলিনাম হাজার ২/১ মাত্র অত্যন্ত ভাল কাজ দেয়। ব্যথা বেদনাহীন রক্তস্রাব মেলিফোলিয়াম ২০০, দিনে ১ বার। * যে কোন করণেই হোক হঠাৎ নাসিকা হইতে প্রচুর রক্তপাত হইতে থাকিলে ফেরাম ফস ৩x, ৩ বড়ি আধ ঘন্টাত্তর। নাসিকা হইতে প্রত্যহ রক্তপাত হইলে কার্বোভেজ ২০০, দিনে ১ বার বা ফেরাম পিক্রি (ডাঃ বরিক) ব্যবহার্য ।নাক থেকে রক্তস্রাব-কাশির ধমকে নাক থেকে রক্তস্রাবে আর্নিকা ৩০। শিরপীড়ার সময় নাক থেকে রক্তস্রাব এগারিকাস ৩০। সর্দিসহ নাক থেকে রক্তস্রাব ব্যৱাইটা কার্ব, ক্যাল্কে কার্ব, মার্কসল ৩০/২০০ থেকে । নাক থেকে প্রত্যহ রক্তস্রাব কার্বোভেজ ৩০। মাথা ধরার সময় নাক থেকে রক্তপাত ব্রায়োনিয়া ৩০। নাক থেকে রক্তপাতে অরাম, ব্রায়ো, বিউফো ৩০ থেকে। কাল রক্ত দড়ির ন্যায় ঝুলতে থাকে স্যাট ৩০ থেকে
ঋতুস্রাবের পরিবর্তে নাক থেকে রক্তস্রাব স্ত্রীরোগ অধ্যায় দেখুন । নাক থেকে রক্তস্রাব বেল, এব্রোটেনাম (বালকদের) এগারিকাস (বৃদ্ধদের), ফুরিক এসিড। আহারের পর নাক থেকে রক্তস্রাব-এমন কার্ব। নাকের রক্তস্রাবে ফসফরাস এবং নাইট্রিক এসিড সুন্দর ঔষধ।
এই রোগের সাথে সম্পর্কিত আরও রোগ সম্পর্কে জানুন
আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত
যোগাযোগ করুন