একজিমা
All ৯ ভিউ

একজিমা

রোগ সম্পর্কে

একজিমা

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

১। গাঢ় রসস্রাবী একজিমায় গ্রাফাইটিস ২০০ হইতে উচ্চতর শক্তি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যবহারে আরোগ্য হয়। ২। ফাটা ফাটাযুক্ত একজিমায় পেট্রোলিয়াম হাজার হইতে উচ্চতর শক্তি। ৩। মাছের আঁইশ উঠাযুক্ত একজিমায় বার্বেরিস একুইফো, আর্সেনিক আয়োড ২০০ হইতে উচ্চতর শক্তি। ৪। প্রচুর রস ও ঘণ পূজস্রাবী দুর্গন্ধযুক্ত (পূজে অনেক সময় পোকা জন্মায়) ভয়ানক চুলকানি ও সুড়সুড়ানী, গরমে, ঠান্ডায় ও রাত্রে বৃদ্ধিযুক্ত একজিমায় মেজেরিয়াম ২০০ হইতে উচ্চতর শক্তি। ৫। শীতকালে বৃদ্ধিযুক্ত একজিমায় পেট্রোলিয়াম। * এলুমিনা, মেজেরিয়াম ও সোরিনামের চর্মপীড়াও শীতকালে বাড়ে । তবে খুব দুর্গন্ধস্রাবী হইলে সোরিনাম ২০০, সপ্তাহে ১ বার। গ্রীষ্মকালে বৃদ্ধিযুক্ত শুকনা একজিমায় কেলি আর্স, নেট্রাম মিউর ২০০ হইতে উচ্চ শক্তি ( সিপিয়া) । ৬। দাঁড়িতে একজিমায় সিকিউটা বা সালফার আয়োড ২০০ হইতে উচ্চশক্তি। ৭। সারা শরীরের স্থানে স্থানে একজিমায় রাসভেন ২০০, তিন দিন অন্তর ১ মাত্রা। ৮। মাথায় রসস্রাবী অসহ্য চুলকানীযুক্ত একজিমায় ভায়োলা ট্রাইকলার, মেজেরিয়াম, ওলিয়েন্ডার, রাসটক্স-যে কোন একটি ৩০, হইতে ক্রমান্নয়ে উচ্চতর শক্তি ব্যবহারে সুন্দর ফল পাওয়া যায়। স্তন্যপায়ী শিশুর মাথায় ও মুখের মামড়ীযুক্ত একজিমায় রাসটক্স ২০০, সপ্তাহে ১ বার একই নিয়মে রেডিয়াম ব্রোমাইড অথবা এক্সরে (২০০ শক্তি) অত্যন্ত সুফল প্রদ । নিম্নাংঙ্গের চুলকানিযুক্ত (গরমে বৃদ্ধি) একজিমায় এক্সরে সুন্দর কাজ করে। শুকনা একজিমায় থাইরয়েডিনাম ২০০, সপ্তাহে ১ বার (ইহা প্রয়োগে প্রথমে একজিমা কিছুটা বাড়িতে পারে ইহা শুভ লক্ষণ, তখন ঔষধ বন্ধ রাখিলেই চলিবে) । ১০। অন্ডকোষের পূজপূর্ণ একজিমায় হিপার সালফ ২০০ হইতে উচ্চশক্তি ব্যবহার্য । ১১। হাতের তালুর উল্টাদিকের একজিমায় বোভিষ্টা ২০০ ফলপ্রদ । * ১২। পুরাতন একজিমা, প্রচন্ড চুলকানি, রাত্রে বৃদ্ধি লক্ষণে টিউবারকুলিনাম হাজার মাসান্তে ১ মাত্রা হিসাবে ২/৩ মাত্রা। ১৩। কাউর বা একজিমায় হিপ্পোজিনিয়াম ২০০, দিনে ১ বার অত্যন্ত সুন্দর ফল দেয়। ১৪। অন্ডকোষ ও জননেন্দ্রিয়ের চারিধারে একজিমা থুজা হাজার, সপ্তাহে ১ বার। ১৫। ডাঃ হিউজেস বলেন রাসটক্স ১x শক্তি ব্যবহার করিয়া আমি শতকরা ৭৫ জন বালকের একজিমা রোগ আরোগ্য করিয়াছি। ১৬। প্রবল চুলকানিযুক্ত একজিমায় এনাকার্ডিয়াম (ডাঃ বরিক)। ১৭। মলদ্বার ও হাতে একজিমায় বার্বেরিস ভালগেরিস (ডাঃ বরিক) ।

জাহিদুল

মানুষ হবার চেষ্টায় আছি

আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী...

শেয়ার করুন