আমবাত
All ৮ ভিউ

আমবাত

রোগ সম্পর্কে

আমবাত

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

১। সিজনেল-শীতকালে আমবাতে ডালকামারা ৩০, দুই ঘন্টাস্তর, গ্রীষ্মকালীন আমবাতে এপিস ৩০, তিন ঘন্টাত্তর অথবা নেট্রামমিউর ২০০, দিনে এক বার অথবা হাইগ্ৰোফিলা স্পিনোজা ৩০, তিন ঘন্টাত্তর। বর্ষাকালীন আমবাতে নেট্রাম সালফ ২০০ দিনে ১ বার অথবা রাসটক্স ৩০ তিন ঘন্টাস্তর। *শিশুদের ক্রনিক আমবাতে কোপেইভা অফি ৩০ মূল্যবান ঔষধ (ডাঃ বরিক)। ২। মাংস খাইয়া আমবাতে পালসেটিয়া ৩০ দিনে চার বার। ৩। খাবার দোষে আমবাত এন্টিমক্রুড ২০০, দিনে ২ বার। ৪। চিংড়ি মাছ খাইয়া আমবাতে আর্টিকা ইউরেন্স ৬, দিনে ৩ বার। ৫। উদরাময়ের সহিত আমবাতে বোডিষ্টা ৩০, ৩ ঘন্টাত্তর। ৬। জ্বরের সহিত আমবাতে ইগ্নেশিয়া, ডালকা, রাসটক্স যে কোন একটি ৩০ শক্তিতে ৩ ঘন্টাস্তর । ৭। বহু দিনের পুরাতন আমবাতে হাইড্রাসটিস অথবা ইকথাই ওলাম ২০০ শক্তি দিনে ১ বার। কুইনাইন সেবনকারীর আমবাতে নেট্রাম মিউর, ১০০০ সপ্তাহে ১ মাত্রা। ৮। রাত্রে শয়নের পরেই আমবাতে হাইড্রাসটিস ২০০ বিকালে ১ ডোজ। ৯। আমবাত গরমে বৃদ্ধি এপিস, নেট্রাম মিউর হাইগ্রোফিলা স্পিনোজা-যে কোন একটি ২০০ শক্তিতে দিনে ১ বার। ১০। আমৰাত ঠান্ডায় বৃদ্ধি-আর্টিকা ইউরেন্স, ডালকা (অনেক সময় ঠান্ডায় উপশম) রাসটক্স, নেট্রাম সালফ যে কোন একটি ৩০, দিনে ৪ বার ব্যবহারে সুন্দর ফল দেয়। ১১। সকালে ঘুম হইতে উঠিলেই আমবাত প্রকাশ পায় লক্ষণে বোডিষ্টা ২০০, দিনে ১ বার। ১২। পর্যায়ক্রমে বাত ও আমবাত আটিকা ইউ ৩০ দিনে ২ বার সেব্য। ১৩। পর্যায়ক্রমে হাঁপানী ও আমৰাত- ক্যালেডিয়াম ৩০ এক ঘন্টাত্তর। ১৪। জ্বরে শীতের পূর্বে আমবাতে হিপার সালফ ৩০ দুই ঘন্টাস্তর । ১৫। জ্বরে শাত অবস্থায় আমবাতে নেট্রাম মিউর বা রাসটক্স ৩০ দিনে ৩ বার। ১৬। জ্বরে শীতেরপরে আমবাত ইলাটেরিয়াম ৩০, তিন ঘন্টাত্তর। আমবাতে এপিস এবং আর্টিকা ব্যর্থ হলে স্কুকামচাক ব্যবহার্য (ডাঃ ন্যাস)। ১৭। জ্বর চাপা পড়িয়া আমবাতে ইলাটেরিয়াম ৩০ তিন ঘন্টাত্তর (ডাঃ বরিক) ১৮। জ্বরের উত্তাপ অবস্থায় আমবাত - এপিস, ইগ্নেসিয়া, রাসটক্স, সালফার যে কোন একটি ৩০ শক্তি, দিনে ২ বার। ১৯। জ্বরে ধর্মাবস্থায় আমবাতে রাসটক্স ৩০, দিনে ৩ বার। ২০। ঘুম ভাঙ্গিলেই আমবাতের বৃদ্ধিতে ল্যাকেসিস বা আর্টিকা ইউরেন্স ২০০, দিনে ১ বার । ২১। ঋতুর পূর্বে বা ঋতু বন্ধ হইয়া আমবাতে ডালকামারা ৩০, দিনে ৪ বার । ২২। ঋতুকালে আমবাতে কেলিকার্ব ২০০, সপ্তাহে ২/৩ বার। ২৩। স্নানে আমবাতের বৃদ্ধি ক্যাঙ্কে ফস, আর্টিকা ইউরেন্স, রাসটক্স, বোভিষ্টা যে কোন একটি ২০০, দিনে ১ বার। ২৩। সারা শরীরে আমবাত, প্রচুর চুলকানি-এসটেকাস ফুৰিয়েটিলিস ৬/৩০. দিনে ২/৩ বার । ২৪। উত্তেজিত হইলেই সারাগায়ে আমবাত দেখা দেয়-বোভিষ্টা ৩০, দিনে ২ বার, পরে আরো উচ্চশক্তি ব্যবহার্য। ২৫। আমবাত শীতল বাতাসে উপশম ক্যাঙ্কে কার্ব (লাইকোপডিয়াম) ২০০ থেকে ব্যবহার্য। ২৬। লাল চাকা চাকা উদ্ভেদ, ঠান্ডায় বৃদ্ধি, উত্তাপে উপশম-হিপার (রাসটক্স) ২০০, শক্তিকৃত মাত্রায় ব্যবহার্য । ২৭। পুরাতন এবং বার বার প্রত্যাবর্তশীল আমবাত হিপার সালফ লক্ষণ সাদৃশ্যে উচ্চশক্তি ব্যবহার্য। ২৮। শিশুদের পুরাতন আমবাতে-কোপেইভা । আমবাতসহ জ্বর ৩০, দিনে ২ বার ব্যবহার্য। চর্ম উঁচু হয়ে উঠা লাল বর্ণের আমবাতে Astacus Fluviatilis ৩০ দিনে ২ বার খাবে।

 

to

জাহিদুল

মানুষ হবার চেষ্টায় আছি

আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী...

শেয়ার করুন