আঙ্গুল হাড়া
১। বর্ষাকালে এই রোগ হইলে নেট্রাম সালফ ২০০ বা তদুর্দ্ধ শক্তি ২/১ মাত্রা অব্যর্থ । ২। সাইলিসিয়া ২০০ দিনে ১ বার সুন্দর কাজ করে। ৩। এসিড ফ্লোরিক ২০০, দিনে ১ বার। ৪। প্রবল বেদনা কমাইবার জন্য মাইরিষ্টিকা ২০০ ক্রমোন্নত ভোজে তিন ঘন্টাত্তর। ৫। টেরামাইসিন ৩০ তিন ঘন্টাত্তর খুব ভাল ফল দেয়। ৬। পূঁজ জমিয়া অসহ্য যন্ত্রণা হইলে হিপার সালফ ৩০, দুই ঘন্টাত্তর ব্যবহার্য। এই অবস্থায় টেরেনটুলা কিউবেনসিস ৩০, দুই ঘন্টাত্তর ব্যবহার্য। ৭। প্রবল বেদনা থাকিলে ডায়স্কোরিয়া ৩০, দুই ঘন্টাত্তর এবং ইহার তুলা দ্বারা বাহ্য প্রয়োগ সুন্দর ফল দেয়। ৮ বায়োকেমিক ফেরাম ফস ৬x ও সাইলিসিয়া ৬x দুই ঘন্টাস্তর পর্যায়ক্রমে সেবন করিলে পূঁজ উৎপত্তি না হইয়া অল্পেই আরোগ্য লাভ হয়। আঙ্গুল হাড়ায় মাইরিষ্টিকা ভাল কাজ দেয় (ডাঃ বরিক)।
এই রোগের সাথে সম্পর্কিত আরও রোগ সম্পর্কে জানুন
আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত
যোগাযোগ করুন