Zakat Calculator

আপনার সম্পদ, স্বর্ণ, রুপা এবং নগদ টাকার সঠিক যাকাত হিসাব করতে ব্যবহার করুন আমাদের সহজ জাকাত ক্যালকুলেটর। বর্তমান বাজারদর অনুযায়ী নিসাব এবং যাকাতের পরিমাণ দ্রুত ও নির্ভুলভাবে বের করুন।

অনলাইন  যাকাত ক্যালকুলেটর: আপনার   যাকাতের হিসাব করুন নির্ভুলভাবে

 

ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি হলো  যাকাত। আপনার অর্জিত সম্পদ যদি নিসাব পরিমাণ (সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্য) হয় এবং তা এক বছর আপনার কাছে থাকে, তবে তার ওপর  যাকাত প্রদান করা ফরজ।

 

আপনার যাকাতের হিসাবকে সহজ এবং নির্ভুল করতে Sohibd নিয়ে এসেছে এই অনলাইন  যাকাত ক্যালকুলেটর। এখানে আপনি আপনার নগদ টাকা, স্বর্ণ, রুপা, ব্যবসায়িক পণ্য এবং ঋণের পরিমাণ ইনপুট দিয়ে মুহূর্তেই আপনার ওপর অর্পিত জাকাতের পরিমাণ বের করতে পারবেন।

 

আমাদের জাকাত ক্যালকুলেটরের বৈশিষ্ট্যসমূহ:

  • স্বর্ণ ও রুপার সঠিক হিসাব: বর্তমান বাজারদর অনুযায়ী আপনার অলংকারের জাকাত নির্ণয়।

  • নগদ ও ব্যবসায়িক সম্পদ: ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট এবং ব্যবসার স্টকের ওপর জাকাত হিসাব।

  • ঋণ বিয়োজন: আপনার ওপর থাকা পাওনা বা ঋণ বাদ দিয়ে নিট সম্পদের ওপর জাকাত নির্ণয়।

  • সম্পূর্ণ ফ্রি ও সহজ: কোনো জটিলতা ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডে ফলাফল।

 

 

 

জাকাত কেন দেবেন?

জাকাত কেবল একটি দান নয়, এটি সম্পদকে পবিত্র করার একটি মাধ্যম। পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেছেন:

"তাদের সম্পদ থেকে সদকা (জাকাত) গ্রহণ করুন, যা দিয়ে আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন।" (সূরা আত-তাওবাহ, আয়াত: ১০৩)

আজই আপনার সম্পদের হিসাব করুন এবং সঠিক সময়ে জাকাত আদায় করে আপনার আমলকে পূর্ণতা দিন।

 

শেয়ার করুন

প্রশ্ন ও উত্তর

সাধারণ জিজ্ঞাসা

আপনার প্রশ্নের উত্তর এখানে পাবেন

নিসাব পরিমাণ (সাড়ে ৭ তোলা সোনা বা সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্য) সম্পদের মালিক যেকোনো প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন মুসলিমের ওপর জাকাত প্রদান করা ফরজ; যদি সেই সম্পদ পূর্ণ এক বছর তার মালিকানায় থাকে।
বছর শেষে আপনার জাকাতযোগ্য নিট সম্পদের ওপর ২.৫% (আড়াই শতাংশ) বা প্রতি ১০০ টাকায় ২.৫০ টাকা হারে জাকাত প্রদান করতে হয়।
যদি কারো কাছে শুধু সোনা থাকে তবে তা সাড়ে ৭ তোলা (৮৭.৪৫ গ্রাম) এবং শুধু রুপা থাকলে তা সাড়ে ৫২ তোলা (৬১২.১৫ গ্রাম) হতে হবে। তবে যদি সোনা, রুপা ও নগদ টাকা—সব মিলিয়ে রুপার নিসাবের সমমূল্য হয়, তবে জাকাত দিতে হবে।
হ্যাঁ, অধিকাংশ আলেমের মতে ব্যবহারের অলংকার (সোনা বা রুপা) যদি নিসাব পরিমাণ হয়, তবে তার ওপরও জাকাত প্রদান করতে হবে। বর্তমান বাজারদর অনুযায়ী তার মূল্য হিসাব করে জাকাত বের করতে হয়।

আপনার প্রশ্নের উত্তর পাননি?

আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত

যোগাযোগ করুন