আঁচিল
All ২৭ ভিউ

আঁচিল

রোগ সম্পর্কে

আঁচিল

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

১। হাতের তালুর আঁচিলে নেট্রাম মিউর বা এনাকার্ডিয়াম, ডালকামারা বা এন্টিমক্রুড ২০০, সপ্তাহে ১ বার। ২। মুখ মন্ডলের উপর আঁচিলে কাষ্টিকাম ২০০/হাজার (বা ডালকামারা মসৃণ আঁচিল) শক্তি সপ্তাহে ১ বার। ৩। হাতের আঙ্গুলের মাথায় বা নথের পার্শ্বে আঁচিল সালফার বা কষ্টিকাম উচ্চশক্তি। কপালের আঁচিলে ক্যাষ্টর ইকুই (ডাঃ বাগেট) ২০০ হইতে উচ্চ শক্তি । এই ঔষধ স্তনের উপরেরআঁচিলেও ভাল কাজ করে। দলে দলে আঁচিল উঠিলে খুজা ২০০, সপ্তাহে ১ বার। ৪। লিঙ্গের উপর চা গুহ্যস্থানে মোরগ ঝুটির মত আঁচিলে খুঁজা অথবা সিনাবেরিস ২০০ হইতে উচ্চশক্তি। ৫। সমস্ত শরীরে লাল লাল আঁচিলে নেট্রাম সালফ । ৬। জিহ্বার উপর আঁচিলে অরাম মিউর, থুজা, জিহ্বার নীচে আঁচিলে ষ্ট্যাফিসেগ্রিয়া । ৭। ডুমুর বা ফুল কফির মত আঁচিলে পূজা। ৮। সারা গায়ে অসংখ্য ছোট ছোট আঁচিলে কষ্টিকাম ২০০, সপ্তাহে ১ বার। আঁচিলের উপর অন্যায় অত্যাচারে (যেমন কষ্টিক দিয়া পোড়ানো, কাটিয়া ফেলা ইত্যাদির কুফল নিবারনে) নাইট্রিক এসিড, থুজা, ষ্ট্যাফিসেগ্রিয়া যে কোন একটি লক্ষণানুযায়ী ২০০ হইতে উচ্চশক্তি ব্যবহার্য। ৯ । রক্তস্রাবী আঁচিলে কষ্টিকাম, থুজা, নাইট্রিক এসিড যে কোন একটি হাজার, সপ্তাহে ১বার। ১০। যন্ত্রণাকর আঁচিলে থুজা যে কোন একটি ২০০, চার ঘন্টাত্তর ১ মাত্রা। ১১। বৃত্তের সহিত ঝুলানো আঁচিল কষ্টিকাম, নাইট্রিক এসিড, ষ্ট্যাফিসেগ্রিয়া যে কোন একটি হাজার সপ্তাহে ১ বার। ১২। শিঙের মত আঁচিলে কষ্টিকাম, নাইট্রিক এসিড, সালফার যে কোন একটি ২০০ তিন দিন অন্তর ১ মাত্রা, পরে উচ্চশক্তি । ১৩ । চেপ্টা আঁচিলে ডালকামারা, কষ্টিকাম, থুজা যে কোন একটি ২০০, সপ্তাহে ১ বার। ১৪। চোখের পাতায় শক্ত আঁচিলে ষ্ট্যাফিসেগ্রিয়া আর নরম তুলতুলে আঁচিলে কোনিয়াম বা থুজা ২০০, সপ্তাহে ১ বার । ১৫ । আঁচিল হইতে পচা পনিরের গন্ধযুক্ত রস বাহির হইলে খুজা ২০০, সপ্তাহে ১ বার। আর পুঁজ বাহির হইলে হিপার সালফ বা সাইলিসিয়া ২০০, সপ্তাহে ১ বার। মুখের ভিতর, চোখের ভিতর, মলদ্বারে ও যোনিতে আঁচিলে থুজা ২০০, সপ্তাহে ১ বার। মাসান্তে হাজার/দশ হাজার এবং আরও উচ্চশক্তি ব্যবহার্য। ১৬। মুখমন্ডলে, নাকের ডগায় হাতের উপর, আঙ্গুলের ডগায় আঁচিল-কষ্টিকাম (ডাঃ কেন্ট) হাজার থেকে অন্যান্য উচ্চশক্তি ব্যবহার্য। ১৭। মুখমন্ডল ও হাতের উপর আঁচিলে ক্যারে-কা হাজার থেকে ব্যবহার্য (ডাঃ কেন্ট) ।

জাহিদুল

মানুষ হবার চেষ্টায় আছি

আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী...

শেয়ার করুন

সংশ্লিষ্ট অন্যান্য রোগ

এই রোগের সাথে সম্পর্কিত আরও রোগ সম্পর্কে জানুন

আপনার কি আমাদের সাহায্য প্রয়োজন ?

আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত

যোগাযোগ করুন