২। আপনার সবচেয়ে বড় ও শক্তিশালী গুণ কী কী? (What are your biggest strengths?)
সরকারি চাকরির ইন্টারভিউ এর প্রশ্ন ও উত্তরের মধ্যে সবচেয়ে কমন প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। নিজের সম্পর্কে তুমি কতটুকু পজিটিভ এবং তুমি কোন কোন বিষয়ে দক্ষ তা জানতে পারা যায় এই প্রশ্নের উত্তরের দ্বারা।
যেভাবে উত্তর দিবেন:
উত্তর দেয়ার সময় ভেবে-চিন্তে নিজের গুণের কথা প্রকাশ করুন। যেমন: আমি যেকোনো কাজ নিখুঁতভাবে সম্পূর্ণ করার চেষ্টা করি। পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সামনে এগিয়ে কাজ সম্পন্ন করতে সক্ষম। এক্ষেত্রে বলে রাখা ভালো যে কোম্পানি সাধারণত এমন প্রার্থী খোঁজে যারা ৩ টি কাজ ভালোভাবে করতে পারে এবং সেগুলো হল আয় বাড়ানো, সময় বাঁচানো, ব্যয় কমানো।
স্ট্রেংথ বলা তুলনামূলক সহজ, নিজের পড়ার বিষয় বলতে পারেন। কোর্সেরা, ইউডেমি, ইডিএক্স, কোডক্যাডেমি এজাতীয় MOOC (ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স) সাইট থেকে করা কোর্সগুলোর কথাও বলবেন। সাথে আরও যদি কোনো টপিক রিলেটেড কো-কারিকুলার অ্যাকটিভিটিজ থাকে সেসবও এখানেই তুলে ধরবেন।
৩। সরকারি ইন্টারভিউয়ের আপনার দুর্বল দিকগুলো কী কী? (What are your weaknesses?)
এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার দুর্বল দিকগুলো সম্পর্কে অবগত কিনা এবং কীভাবে তা কাটিয়ে উঠবেন, তা যাচাই করা।
ইন্টারভিউ কল পাচ্ছেন না ?
যেভাবে উত্তর দিবেন:
অনেকভাবেই বলতে পারেন, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, “আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তবে প্যাশনের ফিল্ড দাবা আর ইতিহাস। এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে মাঝেমধ্যে একটু সমস্যায় পড়ি আমি। তবে আমি চেষ্টা করছি সেটা ঠিক করে নেবার।” লক্ষ্য করলে দেখবেন, এবারের উত্তরটা কিন্তু উইকনেসই বুঝালো, কিন্তু এটা রিপেয়ারেবল এবং ততটা খারাপ উইকনেসও না যেটার জন্য আপনাকে ছাঁটাই করে দিবে।
সাথে আপনি এটাও বলে রাখলেন যে, আপনি আপনার এই দুর্বলতাটি শুধরে নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ভুল থেকে বেরিয়ে আসার মনোভাব আছে। তাই এই উত্তরটা পরীক্ষকদের মনে ভালো ইম্প্রেশন তৈরি করার সম্ভাবনাই বেশি। (সংগৃহীত)
আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য সহজ, নির্ভুল ও তথ্যসমৃদ্ধ ডিজিটাল সেবা তৈরি করতে আগ্রহী। ওয়েব ডেভেলপমেন্ট, SEO-ফ্রেন্ডলি কনটেন্ট, ইসলামিক তথ্যভিত্তি...
আমাদের সর্বশেষ এবং জনপ্রিয় ব্লগ পোস্টসমূহ
সর্বশেষ আপডেট এবং আর্টিকেল পান।