১.চাকুরির সার্কুলার যে দিন হয় ঠিক সেই দিন এ্যাপ্লাই করার চেষ্টা করবেন।ফিল্টার ব্যাবহার করে খুব সহজেই করতে পারবেন।
২.জব পোরটালগুলো থেকে এপ্লাই করবেন কিন্তু সুযোগ থাকলে কোম্পানির যে অফিসিয়াল ইমেইল আছে সেটি বরাবর কভার লেটার সহ এপ্লাই করবেন।
৩.আপনি যে সিভি দিয়ে এপ্লাই করছেন খেয়াল রাখবেন সেই সিভিতে যে ছবি ব্যবহার করছেন তা যেন ইমিডিয়েট তোলা ছবি হয়।
৪.সিভির মধ্যে পারসোনাল ইনফরমেশন এবং বেশি বেশি জব ডেসক্রিপশন না দিয়ে কি কি আবদান রেখেছেন বিগত কোম্পানিগুলোতে ও আপনার এচিভমেন্ট কি কি তা মেনশন করুন।
৫.জব পোর্টাল সাইট গুলোতে ফিল্টার ব্যাবহার করে প্রতিদিন আপনার রিলেটেড যে সব জব সার্কুলার দেওয়া হচ্ছে এপ্লাই করুন। বিডিজবস এ মাসে ১০০ টি এপ্লাই করা যায়।
৬.জব পোর্টাল সাইট, লিংডিন, সহ বিভিন্ন সাইট আছে সেগুলো প্রচুর সময় দিন যদি আপনি সত্যিকার অর্থে চাকরির জন্য ডেস্পারেট থাকেন।
৭.কর্পোরেট লিডারদের সাথে কথা বলুন।আপনার সিভি তাদের সাথে শেয়ার করুন। ৮.আপনার এলাকার,বা আপনার আত্মীয় বা আপনার ভার্সিটির বড় ভাই কেউ না কেউ জব করছে তাদের সাথে কথা বলুন।আপনার সিভি তাদের সাথে শেয়ার করুন।একটা কথা মনে রাখবেন রেফারেন্স এর মাধ্যমে চাকরি হওয়া আর স্বজনপ্রীতি দুইটা আলাদা বিষয়।
৮.আপনি যদি ফ্রেসার হন তাহলে ইন্টারভিউ অথবা সিভি কিংবা কভার লেটার সম্পর্কে আপনার ধারনা খুবই কম।তাই বলে ঘাবড়ানোর কিছু নাই।গুগল এবং ইউটিউব এ হাজার হাজার ভিডিও এবং ডকুমেন্টস আছে।
১০.বিডিজবস থেকে এ্যাপ্লাই করলে Applied with High Priority দিয়ে এ্যাপ্লাই করবেন।যদি আপনার তীব্র ইচ্ছা থাকে সেই জবটির প্রতি।
১১.সিভি এবং কভার লেটার খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কল পাওয়ার জন্য।আপনার সিভি আপনাকে রিপেজেন্ট করে তাই এগুলোকে গুরুত্ব দিন।এগুলোর আপডেট ভার্সন তৈরি করুন।
আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য সহজ, নির্ভুল ও তথ্যসমৃদ্ধ ডিজিটাল সেবা তৈরি করতে আগ্রহী। ওয়েব ডেভেলপমেন্ট, SEO-ফ্রেন্ডলি কনটেন্ট, ইসলামিক তথ্যভিত্তি...
আমাদের সর্বশেষ এবং জনপ্রিয় ব্লগ পোস্টসমূহ
সর্বশেষ আপডেট এবং আর্টিকেল পান।