রমজান মাসে ইবাদতের পূর্ণতা পেতে সাহরি ও ইফতারের সঠিক দু’আ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোজা রাখার জন্য মুখে নিয়ত করা জরুরি নয়, মনের সংকল্পই যথেষ্ট। তবে কেউ চাইলে এই দু’আটি পড়তে পারেন:
আরবি: نَوَيْتُ اَنْ اَصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَّكَ يَا اللهُ فَتَقَبَّلْ مِنِّيْ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
উচ্চারণ: নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রামাদ্বানাল মুবারাকি ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার সন্তুষ্টির জন্য নির্ধারিত রোজা রাখার নিয়ত করলাম। অতএব, তুমি আমার পক্ষ থেকে তা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
ইফতারের সময় হওয়ার সাথে সাথে এই দু’আটি পড়ে ইফতার করা সুন্নত:
আরবি: اَللَّهُمَّ ل weكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।
ইফতার শেষ করার পর আল্লাহর শুকরিয়া জানিয়ে এই দু’আটি পড়া সুন্নত:
আরবি: ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ: জাহাবায জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ।
অর্থ: পিপাসা মিটে গেছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ পুরস্কার (সওয়াব) নিশ্চিত হয়েছে।
সাহরি খাওয়া: একদম শেষ সময়ে সাহরি খাওয়া সুন্নত। তবে আজানের আগেই খাওয়া শেষ করতে হবে।
দ্রুত ইফতার: সূর্য ডোবার পর দেরি না করে দ্রুত ইফতার করা মুস্তাহাব।
খেজুর দিয়ে শুরু: খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা সুন্নতি আমল।
ডা. হোসনে আরা একজন অভিজ্ঞ ও সেবাপরায়ণ হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা দিয়ে আসছেন। রোগীর সমস্যাকে গুরুত্ব সহকারে শুনে ব্যক্তিগতভাবে উপয...
আমাদের সর্বশেষ এবং জনপ্রিয় ব্লগ পোস্টসমূহ
সর্বশেষ আপডেট এবং আর্টিকেল পান।