ওয়ালটন হাইটেক পার্ক এবং ওয়ালটন বিষয়ে কিছু তথ্য

২২ আগস্ট ২০২২
১২:২২ AM
২৪৮৮ views
ওয়ালটন হাইটেক  পার্ক এবং  ওয়ালটন বিষয়ে কিছু তথ্য

ওয়ালটন হাইটেক পার্ক এর আছে বাংলাদেশের একমাত্র COMPRESSOR প্লান্ট। এটি আবার এশিয়ার মধ্যে অষ্টম আর পুরো পৃথিবীর মধ্যে ১৫ তম!!!

শেয়ার:

   ওয়ালটন বিষয়ে কিছু তথ্যঃ

প্রায় ৯০০ একর জায়গা আর ৫৪টি বিল্ডিং এর এক বিশাল কর্মযজ্ঞ সরাসরি চাক্ষুস করার সুযোগ কে হাতছাড়া করতে চায় বলেন।🙂

ভেতরে ঢুকার পর আমার একবারও মনে হয়নি আমি বাংলাদেশে আছি। সম্পূর্ণ ইউরোপিয়ান আদলে রাস্তা, ফুটপাথ, বাগান, বিল্ডিং এ সবকিছু সাজানো ছিল।

সত্য বলতে পুরো প্রজেক্ট ঘুরে আসতে যে কারও মিনিমাম ৫ দিন সময় লাগবে। তাহলে বুঝেন ভেতরে কি চলছে।

তো চলুন জেনে নেই WALTON এর দারুণ কিছু তথ্য যা অনেককেই চমকে দিবেঃ

১/ WALTON এ ৩০০০০ (ত্রিশ হাজার) এরও অধিক কর্মী কাজ করে থাকে!!!

২/ এই বিশাল সংখ্যক কর্মী বাহিনীর প্রতিদিনকার খাবার কিন্তু এখানেই রান্না হয়, চিন্তা করেন কি বিশাল ব্যাপার!!!!

৩/ WALTON হল বাংলাদেশ থেকে একমাত্র TV রপ্তানিকারক প্রতিষ্ঠান!!!

৪/ WALTON এর ভেতর যত রকমের বেকারি আইটেম পরিবেশন করা হয় তার সবই তাদের নিজস্ব তৈরি। অর্থাৎ বাহিরের কোন ধরণের খাবার এখানে প্রবেশাধিকার নিষিদ্ধ!!!

 

                           ওয়ালটন হাইটেক পার্ক

৫/ আপনি যদি একবার WALTON এ চাকরীতে ঢুকতে পারেন, তবে অনায়াসে ২০ বছর পার করে দিতে পারেন, কারণ WALTON এর অন্তত ৬০% কর্মী এখানে ১০ বা তারও অধিক সময় কাজ করে যাচ্ছে্ন। নিচে আমার সাথে যে ব্যাক্তিকে দেখতে পাচ্ছেন তিনিই WALTON এ আছেন প্রায় ২০ বছর!!!

৬/ WALTON এর আছে বাংলাদেশের একমাত্র COMPRESSOR প্লান্ট।
এটি আবার এশিয়ার মধ্যে অষ্টম আর পুরো পৃথিবীর মধ্যে ১৫ তম!!!

৭/ সর্বশেষ, WALTON এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ সাহেব (Golam Murshed) কিন্তু মালিক পক্ষের কেউ না। অর্থাৎ মালিকের ছেলে বা সেরকম কেউ না। তিনি ছিলেন আট দশ জনের মতই একজন কর্মী। কিন্তু নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি আজ এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন!!!

                                সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের প্রতি আমার অনুরোধ

 

দেশের ভাবমূর্তি বাড়ানোর পাশাপাশি বিশাল কর্ম সংস্থান করে WALTON বাংলাদেশে যে ভুমিকা পালন করছে তা এক কথায় অসাধারন।

WALTON এর ভিশন হল ২০৩০ সালের মধ্যে পৃথিবীর সেরা ৫টি ইলেক্ট্রনিক্স ব্র্যান্ডের মধ্যে নিজেকে জায়গা করে নিতে, আমি যা দেখেছি তাতে তাদের না পারার কোন কারণ নেই।

সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ হোক WALTON এর পথচলা, এই কামনা রইল।🥳 কারণ দিন শেষে গর্বের সাথে বলতেই পারি -"WALTON আমাদের পন্য, WALTON বাংলাদেশের পন্য"🏅✊

 

                                    লেখক  Farhad Khan  

                                                

ট্যাগ সমূহ

লেখক সম্পর্কে

জাহিদুল

জাহিদুল

আমি একজন প্রযুক্তি ও কনটেন্টপ্রেমী ব্যক্তি, যিনি বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য সহজ, নির্ভুল ও তথ্যসমৃদ্ধ ডিজিটাল সেবা তৈরি করতে আগ্রহী। ওয়েব ডেভেলপমেন্ট, SEO-ফ্রেন্ডলি কনটেন্ট, ইসলামিক তথ্যভিত্তি...

৯২ টি পোস্ট
1 month ago
লেখককে অনুসরণ করুন