সায়েটিকা
All ১০৪ ভিউ

সায়েটিকা

রোগ সম্পর্কে

সায়েটিকা

বিস্তারিত চিকিৎসা পদ্ধতি

সায়েটিকা-১। বাম দিকের সায়েটিকা (চলাফেরার যন্ত্রনা বৃদ্ধি এবং চাপে ও গরম প্রয়োগে ব্যথার উপশম লক্ষণে) কলোসিন্থ (কষ্টিকাম) ২০০, চার ঘন্টা অন্তর ১ মাত্রা। ২। ডান দিকের সায়েটিকায় (গরম প্রয়োগে এবং চলাফেরায় উপশম লক্ষণে) লাইকোপডিয়াম ২০০, তিন দিন অন্তর ১ মাত্রা।

ডান দিকের পীড়ায় সটান হইয়া শুইলে উপশম কিন্তু বসা এবং চলাফেরায় ব্যথা বৃদ্ধি লক্ষণে ডায়োস্কোরিয়া ২০০, একদিন অন্তর ব্যবহার্য। ৩। সায়েটিকা বেদনা রাত্রে বৃদ্ধি (বিশ্রামে) হইলে রাসটক্স, রূটা, ন্যাপালিয়াম যে কোন একটি হাজার শক্তি তিন দিন অন্তর ব্যবহার্য। ৪ । সায়েটিকা বেদনা নড়াচড়ায় বৃদ্ধি লক্ষণে ব্রায়োনিয়া, কলচিকাম, কলোসিন্থ, ডায়োস্কোরিয়া, চেলিডোনিয়াম, ককুলাস ইন্ডিকা, ওয়াইকাম, লিডাম যে কোন একটি ২০০, দিনে ১ বার ব্যবহার্য ৫। সায়েটিকা বেদনাসামান্য নড়াচড়ায় বৃদ্ধি কিন্তু ক্রমাগত নড়াচড়ায় উপশম লক্ষণে রাসটক্স, পালসেটিলা, রডোডেনড্রন, ক্যানইন্ডিকা, লাইকো, রুটা, নেট্রাম সালফ, ভেলেরিয়েনা যে কোন ১টি হাজার শক্তি সপ্তাহে ১ বার। ৬। সায়েটিকা বেদনা চলাফেরা এবং গরম প্রয়োগে উপশম লক্ষণে রাসটক্স, কলোসিন্থ, লাইকোপডিয়াম, আর্সেনিক-যে কোন একটি ২০০, তিন দিন অন্তর ১ মাত্রা। ৭। চেয়ারে বসে থাকলে অথবা পা উপরে উঠিয়ে রাখলে উপশম হইলে ন্যাপালিয়াম ২00. দিনে ১ বার। ৮। বাম উরুতে সায়েটিকা বেদনায় কর্বোনিয়াম ২০০, দুই দিন অন্তর ১ মাত্রা। ৯। পুরাতন সায়েটিকা মেডোরিনাম ৫০ হাজার (মাসে ১ বার) বা কলোসিন্থ হাজার ১৫ দিন পর পর ১ মাত্রা। ১০। কটিয়ায়ুশূল বা সায়েটিকায় গলথেরিয়া ৩০, দিনে ৪ বার অথবা জিনসেঙ্গ () পাঁচ ফোঁটা দিনে ৩ বার (ব-অধ্যায়ে বাত দেখুন)।

 

 

রোগ সম্পর্কিত প্রশ্ন

১. সায়েটিকা কি কেবল বয়স্কদের হয়?

উত্তর: না। বয়স্কদের মধ্যে মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়ার কারণে এটি বেশি দেখা গেলেও, তরুণদের ক্ষেত্রে ভারী ওজন তোলা, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকা বা হুট করে মেরুদণ্ডে আঘাত পাওয়ার কারণে সায়েটিকা হতে পারে।

২. সায়েটিকা কি কোনো অস্ত্রোপচার ছাড়াই ভালো হয়?

উত্তর: হ্যাঁ, প্রায় ৮০-৯০% ক্ষেত্রে সায়েটিকা কোনো সার্জারি ছাড়াই ভালো হয়। সঠিক ফিজিওথেরাপি, নিয়মিত ব্যায়াম, জীবনযাত্রার পরিবর্তন এবং সঠিক বিশ্রামের মাধ্যমেই অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন।

৩. সায়েটিকার ব্যথা কি দুই পায়েই হতে পারে?

উত্তর: সাধারণত সায়েটিকার ব্যথা শরীরের যেকোনো এক পাশের পায়ে (কোমর থেকে নিচ পর্যন্ত) অনুভূত হয়। তবে খুব বিরল ক্ষেত্রে যদি মেরুদণ্ডের কেন্দ্রীয় স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ পড়ে, তবে দুই পায়েই ব্যথা বা অবশ ভাব হতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

হোসনেআরা হিমু

হোমিও বিশেষজ্ঞ

ডা. হোসনে আরা একজন অভিজ্ঞ ও সেবাপরায়ণ হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি...

শেয়ার করুন

আপনার কি আমাদের সাহায্য প্রয়োজন ?

আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত

যোগাযোগ করুন